কর্ণাটকের হুবলিতে কর্ণাটক সরকারের সহযোগিতায় কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক দ্বারা আয়োজিত জাতীয় যুব উৎসবের ২৬তম সংস্করণের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এবারের উৎসবের থিম 'উন্নত যুব, উন্নত ভারত'।
১৬ জানুয়ারি পর্যন্ত চলা এই উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাড়ে সাত হাজারের বেশি যুব প্রতিনিধি অংশ নেবেন।
এখানে বিভিন্ন ধরনের খেলাধুলো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে যুব সম্মেলন, যোগাথন, আদিবাসী খেলাধুলা, অ্যাডভেঞ্চার স্পোর্টস ওয়ার্কশপ এবং কার্যক্রম, ফুড ফেস্টিভ্যাল ইত্যাদি। ইয়ুথ সামিট গণতন্ত্র ও শাসনে যুব, একবিংশ শতাব্দীর দক্ষতার ভবিষ্যৎ, জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসের মতো বিষয় নিয়ে আলোচনা হবে এখানে।

Comments
Post a Comment