দিল্লিতে ভারতীয় জনতা পার্টির জাতীয় কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হতে চলেছে। দিল্লির এনডিএমসি কনভেনশন সেন্টারে বিকেল ৪টায় শুরু হবে এই দুদিনের বৈঠক। এই বৈঠকে ৯টি রাজ্যে বিধানসভা নির্বাচন,২০২৪সালে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের কৌশল থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
দুদিনের বিজেপি বৈঠকে আটটি বিষয়ে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। এর মধ্যে রয়েছে জি২০নেতৃত্ব, ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য, ৯টি রাজ্যে নির্বাচন, ২০২৪ মিশন। ১৭ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত এই বৈঠক চলবে, যা শেষ হবে প্রধানমন্ত্রীর ভাষণের মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বিকেল ৩টায় দিল্লিতে একটি মেগা রোড শো করবেন।

Comments
Post a Comment