বাংলা শেখার ইচ্ছে রাজ্যপালের, আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে



বাংলা শেখার ইচ্ছা প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সরস্বতী পুজোর দিন তিনি স্লেট ও ​​চক দিয়ে বাংলা ভাষা শেখা শুরু করবেন।  এই উপলক্ষে রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণও পাঠিয়েছেন।


২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী পূজো তাই রাজভবনে পূজোর আয়োজন করা হচ্ছে। এর আগেও রাজ্যপাল সিভি আনন্দ বোস  বাংলায় একটি বই লেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন।বুধবার তিনি বাংলা শেখার ইচ্ছা প্রকাশ করেন।  তারপর কয়েক ঘণ্টার মধ্যেই রাজভবন থেকে শুরু হয়েছে এর আয়োজন।


বাংলার সংস্কৃতির প্রতি রাজ্যপালেরও রয়েছে বিশেষ ভালোবাসা।  বাংলার প্রতি ভালোবাসার কথা বলতে গিয়ে তিনি বলেন, “বাংলার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক।  ব্যাঙ্কার হিসেবে আমার কর্মজীবন শুরু হয় কলকাতায়।  কলকাতার শ্যামবাজার, চৌরঙ্গী, রাসবিহারী অ্যাভিনিউতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে প্রবেশনারি অফিসার হিসাবে কাজ করেছেন।  বাঙালি আমার কাছে একেবারেই অপরিচিত নয়।  আমি বাংলার সংস্কৃতি ও শিল্পের সাথে ভালোভাবে পরিচিত। 


 বুধবার রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা 'এক্সাম ওয়ারিয়রস' বইটি শিক্ষার্থীদের হাতে তুলে দেন রাজ্যপাল।  এই বইটি বহু ভাষায় প্রকাশিত হয়েছে।  






 



Comments