মুখ্যমন্ত্রীর বাড়ীর সামনে বোমার সেল উদ্ধার



পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-এর বাড়ী ও হেলিপ্যাডের কাছে আমের বাগানে এই বোমার সেল পড়ে থাকতে দেখা গেছে। 


বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা নাগাদ এই আম বাগানে বোমার সেল দেখতে পান এক টিউবওয়েল অপারেটর। সাথে সাথে পুলিশ আসে। রাজীন্দ্র পার্কের কাছে নির্মিত এই হেলিপ্যাডটি পাঞ্জাব ও হরিয়ানার মুখ্যমন্ত্রীরা ব্যবহার করেন। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দড়ি দিয়ে ঘিরে দেয় পুলিশ ওই এলাকা। 


 বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হলে পুলিশ সেই সেল বালির বস্তা দিয়ে ঢেকে দেয়।   বড় ষড়যন্ত্র হিসেবে, কোথা থেকে এসেছে এই সেল বিষয়টি নিয়ে তদন্ত করছে চণ্ডীগড় পুলিশ।



Comments