পরীক্ষা পে চর্চার ষষ্ঠ সংস্করণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে পরীক্ষা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ৩৮.৮ লক্ষ শিক্ষার্থী, সাথে শিক্ষক ও অভিভাবকরাও অংশগ্রহণ করেছেন এতে । এতে সারাদেশের নবম থেকে দ্বাদশ শ্রেণির স্কুলের শিক্ষার্থীরা যুক্ত হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পরীক্ষায় সাফল্যের জন্য গুরু মন্ত্র দেবেন, ফলে শিক্ষার্থীরাও সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে তাদের প্রশ্নের উত্তর পেতে পারবে। প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুষ্ঠানটি টুইটার, ফেসবুক ও ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হবে।
পরীক্ষা সংক্রান্ত আলোচনার এই আয়োজনে সব সরকারি-বেসরকারি বিদ্যালয় অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর কাছে ২০ লাখেরও বেশি প্রশ্ন পাঠানো হয়েছে। সেন্ট্রাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং(এনসিইআরটি) প্রধানমন্ত্রীর জন্য নির্বাচিত প্রশ্নের সংক্ষিপ্ত তালিকা করেছে, যার উত্তর তিনি দিতে চলেছেন।

Comments
Post a Comment