মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রীর



৩০ শে জানুয়ারি জাতির পিতা মহাত্মা গান্ধীর ৭৫তম মৃত্যুবার্ষিকী। সকাল ১১টায় রাজঘাটে বাপুকে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে তিনি টুইট করে বাপুকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। 


প্রধানমন্ত্রী বলেছেন, "আমি বাপুর মৃত্যুবার্ষিকীতে প্রণাম জানাই এবং তাঁর গভীর চিন্তাভাবনাকে স্মরণ করি। আমি যারা জাতির সেবায় বলিদান দিয়েছিলেন তাদের সকলকে শ্রদ্ধা জানাই। বাপুর আত্মত্যাগ কখনই ভোলা যাবে না এবং উন্নয়নে কাজ করার জন্য আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করতে থাকবে।"


দেশের ইতিহাসে ৩০ জানুয়ারি একটি কালো দিন। ৩০শে জানুয়ারী, ১৯৪৮ সালে মহাত্মা গান্ধীকে নাথুরাম গডসে হত্যা করেছিলেন।

এদিন প্রধানমন্ত্রী সহ আরও অনেকেই মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন।



Comments