তৃণমূল কর্মী খুনে স্থানীয় লোকজনের বিক্ষোভ



হাওড়ার আমতা থানার চন্দ্রপুর পঞ্চায়েতের চাতরা মোল্লাপাড়া এলাকায় এক তৃণমূল কর্মী লাল্টু মিদ্যা খুনের ঘটনা সামনে এসেছে। লাল্টু মিদ্যা খুনের প্রতিবাদে আমতা চন্দ্রপুরে সড়কে স্থানীয় লোকজন টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।  পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত আটটা নাগাদ বাড়ি ফেরেন টোটো চালক লাল্টু।  এর পর বন্ধুদের নিয়ে বাড়ির পাশের একটি ফাঁকা জায়গায় আগুন তাপছিলেন তিনি।


প্রাপ্ত তথ্যে জানা গেছে, রাতে নির্ধারিত সময় পার হলেও তিনি বাড়ি



ফেরেননি।  পরিবারের সদস্যরা সব জায়গায় খোঁজখবর নেন।  এরপর থানায় অভিযোগ দায়ের করা হয়। এদিন সকালে দেহ ভাসতে দেখা যায় পুকুরে।  পরিবারের লোকজন খবর পেয়ে সেখানে গিয়ে লাল্টুকে শনাক্ত করেন।  খবর পেয়ে ঘটনাস্থলে আসে আমতা থানার পুলিশ।


পুকুর থেকে লাল্টুর দেহ উদ্ধার করে ডুবুরিরা।  পুলিশ জানিয়েছে, শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে লাল্টুর।   ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয় মৃতদেহ।    এই ঘটনার পিছনে কোনও রাজনৈতিক কারণ নাকি পুরনো শত্রুতা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

 



Comments