মুখ্যমন্ত্রীর জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ, রায় দেবে আদালত



বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ,  ১২ই জানুয়ারি রায় দেবে মুম্বাইয়ের শিবড়ি আদালত। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে ৩রা ডিসেম্বর, ২০২১-এ মুম্বাইতে একটি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত চলাকালীন তিনি সেখান থেকে বেরিয়ে যান। বিজেপির মুম্বাই সম্পাদক বিবেকানন্দ গুপ্ত মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা করেছিলেন।


এই মামলার পর আদালত হাজির হওয়ার নির্দেশ দেয় মুখ্যমন্ত্রীকে।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আদেশকে মুম্বাইয়ের দায়রা আদালতে চ্যালেঞ্জ করেন।  যার পরিপ্রেক্ষিতে আদালত এ বিষয়ের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছিলেন।  মঙ্গলবার আদালতে শুনানি হলে, আদালত ১২ জানুয়ারি রায় ঘোষণার কথা বলেছে।




Comments