বাংলা সফরে বিজেপির জাতীয় সভাপতি



সামনেই বাংলায় পঞ্চায়েত নির্বাচন সেই সুবাদে দুদিনের সফরে কলকাতা এসেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা।বিজেপির রাজ্য ইউনিটের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, বৃহস্পতিবার জেপি নাড্ডা প্রথমে নদীয়া জেলার মায়াপুরে ইসকন মন্দিরে গিয়ে প্রার্থনা করবেন।  এরপর বেথুডহরিতে এক জনসভায় ভাষণ দেবেন তিনি।  তারপর কৃষ্ণনগর লোকসভা আসনে দলের পারফরম্যান্স মূল্যায়ন করবেন। সাথে এই সফরে তিনি বিজেপির একাধিক সংগঠনের নেতাদের সঙ্গেও দেখা করবেন।এদিন সন্ধ্যায় তিনি ফিরে যাবেন।


বিজেপির জাতীয় সভাপতি হিসেবে জেপি নাড্ডার মেয়াদ শেষ হতে চলেছে। কারণ তাঁর মেয়াদ ৩ বছর।


আর তাই মঙ্গলবার অনুষ্ঠিত বিজেপির কার্যনির্বাহী সভায়, দলীয় প্রধান হিসাবে নাড্ডার মেয়াদ আগামী বছরের জুন ২০২৪ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  যা ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  



Comments