বৃহস্পতিবার গঙ্গাসাগরে যাওয়ার আগে সংবাদমাধ্যমের সঙ্গে দেখা করে বন্দে ভারতের ওপর পাথর ছোড়া নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপিকে আক্রমণ করেন। তিনি বলেন বাংলাকে অপমান করার চেষ্টা করা হচ্ছে। বাংলাকে অপমান যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর সঙ্গে তিনি বলেন, বন্দে মাতরম একটি পুরনো ট্রেন। শুধুমাত্র নতুন ইঞ্জিন দিয়ে তাকে চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, ঘটনাটি বাংলায় ঘটেনি, ঘটেছে বিহারে। বিহারের মানুষ ক্ষুব্ধ হতে পারে।
বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যাদের করার কিছু নেই। তাদের কিছু একটা করতে হবে। তারা চায় নেতিবাচক চিন্তা সর্বত্র ছড়িয়ে দিতে । আমি তাদের নিরুৎসাহিত না হওয়ার জন্য বলব এবং আমি সবসময় কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় করে কাজ করার পক্ষে।"

Comments
Post a Comment