কলকাতা আসবেন আরএসএস প্রধান



২৩শে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীতে কলকাতার শহীদ মিনার মাঠে সমাবেশে ভাষণ দিতে কলকাতা আসবেন আরএসএস প্রধান মোহন ভাগবত।


আরএসএস-এর একজন মুখপাত্র বলেছেন, "মোহন ভাগবত নেতাজীর আদর্শ, দৃষ্টিভঙ্গি এবং তিনি কীভাবে দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন তা নিয়ে কথা বলবেন।"  রাজ্য জুড়ে হাজার হাজার স্বেচ্ছাসেবক এই কর্মসূচিতে অংশ নেবেন।


  আরএসএসের অন্য একজন আধিকারিক বলেন যে মোহন ভাগবত ১৮ই জানুয়ারী শহর পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে।  তার যাত্রাপথের বিস্তারিত আলোচনা করা হচ্ছে। 


যদিও এই সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে টিএমসি।  দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেছেন, আরএসএস কখনও নেতাজীকে সম্মান দেখায়নি, বরং তাঁর বিরুদ্ধে কথা বলেছে।  অতীতের আরএসএস নেতাদের বক্তব্য পড়লেই বোঝা যাবে।


জয়প্রকাশ মজুমদার আরও বলেন এগুলো করার একমাত্র কারণ সামনে পঞ্চায়েত নির্বাচন, পরের বছর লোকসভা নির্বাচন, এবং তারা বিজেপিকে সাহায্য করতে চায়।


  টিএমসির অভিযোগের জবাবে, বিজেপি রাজ্যের মুখপাত্র সমিক ভট্টাচার্য বলেছেন যে রাজ্যের শাসক দল সবকিছুতে রাজনীতি দেখে, আরএসএসের মতো একটি সামাজিক সংগঠন নেতাজির আদর্শ নিয়ে আলোচনা করতে চায়, আর তিনি এতেও রাজনীতি দেখছেন।  









Comments