নির্বাচনের আগে নতুন পরিকল্পনা বিজেপির



সামনেই লোকসভা নির্বাচন, তাই এই নির্বাচনে জেতার লক্ষ্যে বাংলায় রথ বের করার প্রস্তুতি নিচ্ছে ভারতীয় জনতা পার্টি।বৃহস্পতিবার নিউ টাউনে বিজেপির কোর কমিটির বৈঠক হয়।  বৈঠকে এ প্রস্তাব উত্থাপন করা হয়।৬টি রথ ৩০টি বিধানসভা কেন্দ্রের মধ্য দিয়ে যাবে।


রাজ্যের পাঁচটি স্থান-কলকাতা, দার্জিলিং, মালদহ, নবদ্বীপ, জঙ্গলমহল এবং সুন্দরবনেও যাবে রথ।


এই রথযাত্রা শুরু করতে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।






 

   



Comments