তৃণমূল মুখপাত্রর মিলল বিদেশ যাওয়ার অনুমতি



সারদা কাণ্ডে জড়িত তৃণমূল নেতা ও মুখপাত্র কুণাল ঘোষ  ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে  সিঙ্গাপুরে যাওয়ার জন্য ছাড় দিল কলকাতা হাইকোর্ট।


সারদা মামলায় জামিন পাওয়ার ৬ বছর পর বিদেশে যাওয়ার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন কুণাল ঘোষ।  সারদা চিটফান্ড মামলায় শর্তসাপেক্ষে জামিন পান তিনি।  নিষিদ্ধ হয় বিদেশ ভ্রমণ।সম্প্রতি পলিটেকনিক কলেজে একটি অনুষ্ঠানে যোগ দিতে হাইকোর্টে আবেদন করলে সিঙ্গাপুরে যাওয়ার অনুমতি পান তিনি।


তবে বেঞ্চ বলেছে, কয়েকদিনের মধ্যে কুণাল ঘোষের পাসপোর্ট ফেরত দিতে হবে সিবিআইকে।  এই নির্দেশের পর ১৬ই জানুয়ারি বিদেশ যেতে পারবেন কুণাল ঘোষ।  আগামী ৩১ জানুয়ারি তার কর্মসূচি শেষ হওয়ার কথা।  হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, বিদেশ থেকে ফেরার পর ফের পাসপোর্ট জমা দিতে হবে কুণাল ঘোষকে।


এই নিয়ে তৃণমূল নেতা জানান 'আগে যাওয়ার দরকার ছিল না।  সেজন্য আবেদন করিনি।  সিঙ্গাপুর থেকে আমন্ত্রণ এসেছে।  আমি আবেদন করেছি কারণ আমি সেখানে যেতে চেয়েছিলাম।"  




 



Comments