সুন্দরবনে ম্যানগ্রোভ ধ্বংস করা নিয়ে রাজ্য বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী ভিডিও এবং ছবি সহ একাধিক টুইট সামনে এসেছে।
২৪-সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে, বিরোধী নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে শাসক দলের নেতারা বাণিজ্যিক কারণে ম্যানগ্রোভ বন ধ্বংস করছে। অন্য একটি টুইটে, শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব ম্যানগ্রোভ উপড়ে সেখানে অবৈধভাবে মাছের পুকুর তৈরি করতে প্রায় ৬০০ একর ম্যানগ্রোভ বন ধ্বংস করা হচ্ছে।
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত ভরতগড় গ্রাম পঞ্চায়েতের আনন্দবার গ্রামে এই ঘটনা ঘটছে।
এই টুইটে তিনি আটজনকে অভিযুক্ত করেন। এই আটজন হলেন আব্দুল মান্নান গাজী, নূর এলাহী গাজী, জেলা পরিষদ সদস্য আবেদা পারভীন, বাসন্তী পঞ্চায়েত প্রধান পুতুল মন্ডলের স্বামী শ্রীদাম মন্ডল, রফিকুল ইসলাম লস্কর, সাহাবুদ্দিন গায়েন, ইয়াসিন ঘরামি ও জাকির হোসেন মুল্লা।
তবে ব্রেকিং বাংলা ভিডিওটির সত্যতা যাচাই করেনি।

Comments
Post a Comment