ত্রিপুরায় নির্বাচনী প্রচারে অভিনেতা মিঠুন চক্রবর্তী ও শুভেন্দু অধিকারী

 


মঙ্গলবার ত্রিপুরায় নির্বাচনী প্রচারে রওনা হয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।


কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ও বাংলা ছবি প্রজাপতি নিয়ে বিতর্ক নিয়ে মিঠুনদা বলেন, "আমি মারা না যাওয়া পর্যন্ত কেউ আমার টিআরপি কমাতে পারবে না"।  টিএমসি নেতা কুণাল ঘোষের বক্তব্যের বিষয়েও তিনি  বলেন, "আমি কোনও প্রতিক্রিয়া জানাচ্ছি না। যারতার কথায় আমি সাড়া দেই না।'


ত্রিপুরায় বিজেপির প্রস্তুতি পুরোদমে চলছে। এদিন ত্রিপুরায় রাত্রিযাপনের পর বুধবার সকালে তেলিয়ামুড়ায় 'বিজয় সংকল্প সভা'-তে ভাষণ দেবেন তিনি।  পরে বিকেলে ত্রিপুরার মজলিসপুরে জনবিশ্বাস যাত্রায় অংশ নেওয়ার কথা রয়েছে মিঠুনের।


তৃণমূল কংগ্রেসও এবার ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করেছেন।  সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ত্রিপুরা সফর করেছিলেন এবং ফেব্রুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবার মেঘালয় ও ত্রিপুরা সফরে যাওয়ার কথা রয়েছে।

 



 



Comments