বাংলা সফরে এসেছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ কলকাতা বিমানবন্দরে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সে সময় শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের মতো রাজ্য বিজেপির শীর্ষ নেতারা জেপি নাড্ডাকে স্বাগত জানিয়েছেন।
এদিন সকালে জেপি নাড্ডা নদীয়া জেলার মায়াপুরে ইসকনের সদর দফতরে যান। সেখানে জেপি নাড্ডা ইসকনের মন্দির পরিদর্শন করে, সন্ন্যাসীদের সাথে মতবিনিময় করে এবং মন্দিরে প্রার্থনা করেন। এমনকি জেপি নাড্ডা মায়াপুরের ইসকন মন্দিরে আরতি করেন।
বিজেপি সূত্রে খবর, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের কৌশল ঠিক করতেই তাঁর এই বাংলা সফর। বুধবার রাতে রাজারহাটের একটি পাঁচতারা হোটেলে ছিলেন বিজেপি সভাপতি। এদিন জেপি নাড্ডার অনেক কর্মসূচি রয়েছে। দলের জনসভায় যোগ দেওয়ার পাশাপাশি জেপি নাড্ডা বিজেপি নেতৃত্বের সঙ্গেও দেখা করবেন।

Comments
Post a Comment