ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী, সোমবার রাজ্য সচিবালয় নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন।তবে এই বৈঠক কি নিয়ে তা স্পষ্ট নয়।
তবে সৌরভ গাঙ্গুলী এই প্রথম নবান্ন হাজির হলেন না। এর আগেও বহুবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন তিনি। মমতা ও সৌরভের বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে নানা রকম জল্পনা চলছে। প্রশ্ন উঠেছে সৌরভ কি রাজনীতির পথ বেছে নেবেন? তবে এর আগে সৌরভ গাঙ্গুলী বহুবার রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা প্রত্যাখ্যান করেছেন।

Comments
Post a Comment