নতুন গভর্নর নিয়োগ হল বিভিন্ন রাজ্যে



রাষ্ট্রপতি রবিবার ১৩টি রাজ্যে নতুন গভর্নর নিয়োগের ঘোষণা দিয়েছেন।  রাষ্ট্রপতি কর্তৃক প্রকাশিত তালিকা অনুযায়ী, আসামের নতুন রাজ্যপাল হিসেবে নিয়োগ পেয়েছেন গুলাবচাঁদ কাটারিয়া।  ঝাড়খণ্ডের রাজ্যপাল রমেশ বেইসকে মহারাষ্ট্রের রাজ্যপাল করা হয়েছে।


 এ ছাড়া বিহারের রাজ্যপাল করা হয়েছে রাজেন্দ্র বিশ্বনাথকে।  লক্ষ্মণ প্রসাদ আচার্যকে সিকিমের রাজ্যপাল করা হয়েছে।  সিপি রাধাকৃষ্ণকে ঝাড়খণ্ডের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। শিব প্রতাপ শুক্লাকে হিমাচল প্রদেশের রাজ্যপাল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।  বিচারপতি  এস আব্দুল নাজিরকে অন্ধ্র প্রদেশের রাজ্যপাল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


মণিপুরের গভর্নর এল গণেশনকে নাগাল্যান্ডের গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে।  বিহারের গভর্নর ফাগু চৌহানকে মেঘালয়ের গভর্নর নিযুক্ত করা হয়েছে।  হিমাচল প্রদেশের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারকে বিহারের রাজ্যপাল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


 ঝাড়খণ্ডের রাজ্যপাল রমেশ বেইসকে মহারাষ্ট্রের রাজ্যপাল করা হয়েছে।  অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দনকে ছত্তিশগড়ের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে।  ছত্তিশগড়ের রাজ্যপাল অনুসুইয়া উইকে মণিপুরের রাজ্যপাল নিযুক্ত হয়েছেন।


  মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির পদত্যাগপত্র গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার।    সম্প্রতি এক অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্য নিয়ে ব্যাপক তোলপাড় হয়।  রাজ্যের সব রাজনৈতিক দলের কড়া সমালোচনা করেন তিনি।  এর পরে,  তিনি কেন্দ্রীয় সরকারের কাছে তার পদত্যাগপত্র পাঠান।

 

 এর পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লাদাখের লেফটেন্যান্ট গভর্নর পদে রাধা কৃষ্ণ মাথুরের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।  তার জায়গায়, অরুণাচল প্রদেশের রাজ্যপাল, ব্রিগেডিয়ার (ড.) বিডি মিশ্র (অব.) লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত হন।



Comments