নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পর রুষ্ট উদ্ধব ঠাকরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন নিজের দলের নাম ও চিহ্ন ফেরৎ নেওয়ার জন্য। এই নিয়ে উদ্ধব ঠাকরে পিটিশন দায়ের করেছেন। তাঁর আইনজীবী মঙ্গলবার এই আবেদনের দ্রুত শুনানির জন্য প্রধান বিচারপতিকে অনুরোধ করবেন।
তথ্য অনুসারে, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে ৫জন বিচারপতির সাংবিধানিক বেঞ্চ শিন্ডে শিবিরের ১৬ জন বিধায়কের অযোগ্যতা, শিন্ডে সরকার গঠনের আমন্ত্রণ, নতুন স্পিকার নির্বাচনের মতো বিভিন্ন বিষয়ের প্রশ্নের রায় দেবেন।

Comments
Post a Comment