ইংল্যান্ড সফরে রাহুল গান্ধী



কংগ্রেস নেতা রাহুল গান্ধী আগামী সপ্তাহে ৪ মার্চ ইংল্যান্ড সফরে যেতে চলেছেন।  সূত্রের খবর, ২৮শে ফেব্রুয়ারি রাহুল গান্ধী ১০ দিনের ইংল্যান্ড সফরে যাবেন।  এর আগে, তিনি ২৪ থেকে ২৬শে ফেব্রুয়ারি ছত্তিশগড়ের রায়পুরে কংগ্রেস পার্টির ৮৫তম পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেবেন।


 লন্ডনের তিনি ব্যবসায়ী সম্প্রদায়ের সদস্য, রাজনৈতিক শ্রেণীর সদস্য, প্রবাসী এবং ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের সদস্যদের সাথে মতবিনিময় করবেন।  পাশাপাশি ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেস (আইওসি) প্রধান স্যাম পিত্রোদাও তাঁর সঙ্গে থাকবেন।


একই সঙ্গে কেমব্রিজে বক্তৃতাও দেবেন তিনি।  এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই হবে আলোচনা-সমালোচনা সংক্রান্ত কর্মসূচি।  ১৬ই ফেব্রুয়ারি রাহুল একটি টুইট করেছিলেন।  এতে তিনি বলেছিলেন যে তিনি কেমব্রিজে বক্তৃতা দিতে খুব আগ্রহী।  কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে এমবিএ বিষয়ে লেকচার দেবেন।




Comments