বোর্ড পরীক্ষার পর বাংলায় পঞ্চায়েত নির্বাচন



পঞ্চায়েত নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে  এপ্রিলের শেষে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এপ্রিল মাসের মধ্যেই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হবে।  আর তাই এপ্রিলের শেষ দিকে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।


নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপনে ভোটার বৃদ্ধির কথা জানানো হয়েছে।  যদিও পঞ্চায়েত নির্বাচনের তারিখ এখনও ঠিক হয়নি।


প্রাপ্ত তথ্য অনুযায়ী, পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের ভোটার বেড়েছে প্রায় ১১ শতাংশ। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোটার সংখ্যা এখন ৫,৬৬,৮৬,১১৯।  আগে এখানে ভোটার ছিল ৫,০৮,৩৫০০২।  ভোটার বেড়েছে ৫৮,৫১,১১৭জন। 




Comments