মেঘালয় এবং নাগাল্যান্ডে সোমবার বিধানসভা নির্বাচনের জন্য ভোটগ্রহণ চলছে। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। দুই রাজ্যে মোট ১১৮টি বিধানসভা আসনে ভোট হচ্ছে। মেঘালয়ে ৫৯টি আসনে ভোট হচ্ছে, নাগাল্যান্ডেও ৫৯টি আসনে ভোটগ্রহণ চলছে। দুই রাজ্যেরই ফল প্রকাশ হবে ২ মার্চ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মেঘালয় ও নাগাল্যান্ডের জনগণকে ভোটদান প্রক্রিয়ায় অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। প্রধানমন্ত্রী টুইট করে লিখেছেন, 'আমি মেঘালয় এবং নাগাল্যান্ডের জনগণকে, বিশেষ করে তরুণ এবং প্রথমবারের ভোটারদের আজ রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি।'
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও টুইট করে রাজ্যের জনগণকে ভোটে অংশ নেওয়ার আবেদন জানিয়েছেন। তিনি টুইট করে লিখেছেন, 'নাগাল্যান্ডে ভোট হচ্ছে। আমি নাগাল্যান্ডের বোন ও ভাইদের প্রতি আহ্বান জানাই যে শান্তি প্রক্রিয়াটি ইতিমধ্যেই শুরু হয়েছে যাতে কোনও বাধা না আসে। শুধুমাত্র শান্তিই নাগাল্যান্ডকে তার অগ্রগতি ও উন্নয়নের গন্তব্যে নিয়ে যেতে পারে।আমি ভোটারদের কাছে আবেদন করব রাজ্যে দুর্নীতিমুক্ত সরকার নির্বাচন করার জন্য।'

Comments
Post a Comment