লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ফ্রন্ট গঠনের মহড়া শুরু



১৭ই থেকে ১৯শে মার্চ কলকাতায় এসপি-র জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক হতে পারে।  এই বৈঠকে ২৪ তম লোকসভা নির্বাচনের কৌশল নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।  


লোকসভা নির্বাচনে জেতার লক্ষে বিজেপি এবং কংগ্রেসের বিরুদ্ধে বিরোধী দলগুলি G-৮ নামে একটি ফ্রন্ট গঠনের মহড়া শুরু হয়েছে। এখানে কংগ্রেস দলকে সামিল করা হয়নি। এই জি৮-এ ৭ জন অ-কংগ্রেস মুখ্যমন্ত্রী এবং ১ জন উপ-মুখ্যমন্ত্রী রয়েছেন।


কংগ্রেস এবং বিরোধী নেতাদের মধ্যে ফাটল স্পষ্টভাবে দৃশ্যমান।  মেঘালয় নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসকে রাহুল গান্ধীর আক্রমণের পর কংগ্রেস ও তৃণমূলের মধ্যে দূরত্ব আরও বেড়েছে।


সূত্রের খবর, জি ৮- এ মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার, এমকে স্ট্যালিন, হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়াল, ভাগবত মান, কে চন্দ্রশেখর রাও এবং তেজস্বী যাদবকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে।


সূত্রের খবর, মার্চের মাঝামাঝিতে এসপি নেতা অখিলেশ সিং যাদবের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  এ বৈঠকে বিরোধী জোট গঠন নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।  এর পাশাপাশি এপ্রিলে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি এখন ভারত রাষ্ট্র সমিতির নেতা কে চন্দ্রশেখর রাও কংগ্রেস বিরোধী সমাবেশের জন্য তেলেঙ্গানায় প্রতিনিধি পাঠাতে পারে তৃণমূল৷  এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছেন কে চন্দ্রশেখর রাও। 



 



Comments