মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দিলেন না শুভেন্দু অধিকারী



মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে যোগ দেবেন না বলে বুধবার ট্যুইট করে একটি চিঠি লিখে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।এই বৈঠককে হাস্যকর আখ্যায়িত করে তিনি বলেন, সবকিছুই পূর্বপরিকল্পিত।  এমতাবস্থায় বৈঠকে না গিয়ে লাভ নেই।


এদিন বেলা সাড়ে ১২টার দিকে বিধানসভা ভবনে অবস্থিত মুখ্যমন্ত্রীর কার্যালয়ে মুখ্যমন্ত্রী এই বৈঠক ডেকেছিলেন।


 রাজ্যের মুখ্য তথ্য কমিশনারের পদটি ৬ মাসেরও বেশি সময় ধরে শূন্য রয়েছে।  এ বছর এই পদে আবেদন করেছেন ১৫ জন।  বয়সের কারণে বাদ পড়েছেন চারজন।  এরপর শুরু হবে ১১জনের মধ্যে যেকোনও একজনের নির্বাচনের প্রক্রিয়া।  এতে এগিয়ে ছিলেন প্রাক্তন আমলা ও পুলিশ প্রধান। 


সূত্রের খবর, রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগ নিয়েও আলোচনা হওয়ার কথা ছিল।  রাজ্যের সংসদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের পাশাপাশি বিরোধী দলের নেতাকেও বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।


গত বছরও মুখ্যমন্ত্রী মমতা মুখ্য তথ্য কমিশনার নির্বাচনের জন্য বৈঠক ডেকেছিলেন।  কিন্তু সেই সময়েও বৈঠকে অনুপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী।  তবে কেন তিনি ওই বৈঠকে যোগ দেননি, তা স্পষ্ট করেননি বিরোধীদলীয় নেতা।   



Comments