মনীশ সিসোদিয়ার বিভাগ পেলেন যারা



 মনীশ সিসোদিয়া গ্রেফতার হয়ে যাওয়ার পর লেফটেন্যান্ট গভর্নর দিল্লি সরকারের মন্ত্রী কৈলাশ গেহলট এবং রাজকুমার আনন্দকে নতুন বিভাগের দায়িত্ব দেওয়ার জন্য সিএম কেজরিওয়ালের প্রস্তাব অনুমোদন করেছেন।


 গত সন্ধ্যায়, সিএম কেজরিওয়াল মনীশ সিসোদিয়ার ১৮টি পোর্টফোলিওর মধ্যে কৈলাশ গেহলটকে ৮টি এবং রাজকুমার আনন্দকে ১০টি পোর্টফোলিও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এর ফাইল এলজিকে পাঠিয়েছিলেন।


কৈলাশ গেহলট বর্তমানে দিল্লি সরকারের পরিবহণমন্ত্রী।  কৈলাশ গেহলট পেশায় একজন আইনজীবী।  তিনি নজফগড়ের মিত্রাওন গ্রামের বাসিন্দা। আর রাজকুমার আনন্দ এমএ-এলএলবি পড়েছেন।২০২০সালে প্যাটেল নগর আসন থেকে আম আদমি পার্টির টিকিটে প্রথমবারের মতো বিধায়ক হন তিনি ।  এর আগে তাঁর স্ত্রী বীণা আনন্দ একই আসনের বিধায়ক ছিলেন।


কৈলাশ গেহলটকে ৮টি পোর্টফোলিও, যথা অর্থ, পরিকল্পনা, গণপূর্ত বিভাগ, পাওয়ার এ, হোম, ইউডি, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ, জল বিভাগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর রাজকুমার আনন্দ ১০টি পোর্টফোলিও  পাবেন যথা এর মধ্যে রয়েছে শিক্ষা, জমি ও ভবন, সচেতনতা, সেবা, পর্যটন, শিল্প সংস্কৃতি ও ভাষা, শ্রম, কর্মসংস্থান, স্বাস্থ্য ও শিল্প।



Comments