প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর পোস্টার লাগানোর অভিযোগে ১০০টি এফআইআর নথিভুক্ত করেছে।এসব পোস্টারে লেখা , ‘মোদী হটাও-দেশ বাঁচাও। বলা হচ্ছে এই পোস্টারগুলির লিঙ্ক আম আদমি পার্টির সাথে সম্পর্কিত।
দিল্লি পুলিশের স্পেশাল সিপি দীপেন্দ্র পাঠক জানিয়েছেন, এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, এসব পোস্টারে ছাপাখানার কোনও তথ্য নেই, তাই প্রেস মালিকদের গ্রেপ্তার করা হয়েছে।
সিপি দীপেন্দ্র পাঠক জানিয়েছেন যে এখনও পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। দীপেন্দ্র পাঠক বলেছেন একটি ভ্যান আম আদমি পার্টির অফিস থেকে বের হওয়ার সাথে সাথে পুলিশ সেই ভ্যানকে আটকায় , সেই ভ্যান থেকে অনেক পোস্টার বাজেয়াপ্ত করা হয়েছিল এবং ঘটনাস্থলে সেখান থেকে কিছু গ্রেপ্তারও করা হয়েছিল। তিনি বলেছিলেন যে প্রিন্টিং প্রেস অ্যাক্ট এবং সম্পত্তি অপব্যবহার আইনের ধারায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, পুরো দিল্লি শহর থেকে প্রায় ২০০০টি পোস্টার সরানো হয়েছে।
পুলিশ জানায়, দুটি প্রিন্টিং প্রেস ফার্মকে ৫০ হাজার পোস্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল এবং কোম্পানির সঙ্গে যুক্ত কর্মীরা রবিবার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় পোস্টার লাগায়।

Comments
Post a Comment