বৃহস্পতিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী সুরাট আদালতে গুরুত্বপূর্ণ শুনানির জন্য হাজিরা দেবেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি বলেছিলেন, "কেন সব চোরের একই পদবি মোদী?" তাঁর বিরুদ্ধে বিজেপি বিধায়ক এবং গুজরাটের প্রাক্তন মন্ত্রী পূর্ণেশ মোদী দায়ের করেছিলেন। ২০১৯ সালের সাধারণ নির্বাচনের আগে কর্ণাটকের কোলারে অনুষ্ঠিত জনসভায় ওয়ানাডের লোকসভা সদস্য রাহুল এই মন্তব্য করেছিলেন।
কংগ্রেস নেতা অমিত চাভদার একটি বিবৃতিতে তিনি বলেছেন, 'আমাদের বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা আছে, সিদ্ধান্ত আমাদের পক্ষে আসবে। মহাত্মা গান্ধী ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিলেন, এখন রাহুল গান্ধী লড়ছেন নতুন ব্রিটিশদের বিরুদ্ধে। রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যা মামলা করে হেনস্থা করা হচ্ছে।'
রাহুল গান্ধীর বিরুদ্ধে আইপিসির ৪৯৯, ৫০০ ধারায় অপরাধ নথিভুক্ত করা হয়েছে। তথ্য অনুযায়ী, এই মামলায় তৃতীয়বারের মতো আদালতে হাজির হবেন রাহুল গান্ধী। আদালতে নিরাপত্তার কথা মাথায় রেখে ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে, রাহুল গান্ধীর আইনজীবী কিরিট পানওয়ালা জানিয়েছেন যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচএইচ ভার্মার আদালত গত সপ্তাহে দু পক্ষের যুক্তি শুনেছেন এবং রায়ের জন্য ২২ মার্চ তারিখ ধার্য করা হয়েছে।

Comments
Post a Comment