বারাণসীতে প্রধানমন্ত্রী



২৪ শে মার্চ শুক্রবার বারাণসীতে 'এক বিশ্ব টিবি শীর্ষ সম্মেলনে' ভাষণ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী , রাজ্যপাল আনন্দী বেন প্যাটেল এবং সিএম যোগী বারাণসী পৌঁছেছেন। ভাষণ দেওয়ার পাশাপাশি ১,৭৮০ কোটি টাকারও বেশি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।


বারাণসী ক্যান্ট স্টেশন থেকে গোদাউলিয়া পর্যন্ত যাত্রীবাহী রোপওয়ের এই ভিত্তিপ্রস্তর প্রকল্পটির আনুমানিক ব্যয় হবে প্রায় ৬৪৫ কোটি টাকা।  পাঁচটি স্টেশন সহ রোপওয়ে ব্যবস্থাটি ৩.৭৫ কিলোমিটার দীর্ঘ হবে।  প্রধানমন্ত্রী ভগবানপুরে নমামি গঙ্গে প্রকল্পের অধীনে ৫৫ এমএলডি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, যা ৩০০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত হবে।




Comments