সমাজবাদী প্রধান অখিলেশ যাদবের পর এবার বাংলায় আসছেন কর্ণাটক জনতা দলের (ধর্মনিরপেক্ষ) নেতা এইচডি কুমারস্বামী। শুক্রবার বাংলার মুখ্যমন্ত্রী সঙ্গে দেখা করতে আসছেন তিনি। এপ্রিলে কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুমারস্বামীর বৈঠককে অত্যন্ত রাজনৈতিক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। শুধু কর্ণাটক বিধানসভা নির্বাচনই নয়, ২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়েও এই বৈঠকে আলোচনা হতে পারে।
তবে এদিন ওড়িশার উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। ২৩শে মার্চ তিনি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করবেন।

Comments
Post a Comment