ফৌজদারি মানহানির মামলায় দোষী সাব্যস্ত হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বৃহস্পতিবার সুরাট আদালত ওয়ানাডের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে 'মোদী ' উপাধি সংক্রান্ত একটি মানহানির মামলায় দু বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে।এবার আদালতের এই সিদ্ধান্তে রাহুল গান্ধীর সংসদ সদস্যপদ থাকছে কী না তাই নিয়ে খড়গ ঝুলতে শুরু করেছে।
শুনানির সময় রাহুল গান্ধী আদালতকে বলেন, আমার উদ্দেশ্য ভুল ছিল না। তাঁর বক্তব্যে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। এর সঙ্গে এই মামলায় নিজের জন্য কম শাস্তি দাবি করেছেন তিনি। শুনানির সময় তিনি তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে অস্বীকার করেন।
উল্লেখ্য ২০১৯ সালের লোকসভা নির্বাচনে, কর্ণাটকের কোলারে একটি জনসভায় রাহুল গান্ধী বলেছিলেন যে সমস্ত চোরেদের উপাধি মোদী কেন ? এই মন্তব্য নিয়ে ব্যাপক তোলপাড় হয়। এর পরে বিজেপি বিধায়ক এবং গুজরাটের প্রাক্তন মন্ত্রী পূর্ণেশ মোদী এই মন্তব্যের বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা দায়ের করেন।
পূর্ণেশ মোদীর আইনজীবী যুক্তি দিয়েছিলেন যে রাহুল গান্ধীর ভাষণের সিডি প্রমাণ হিসেবে পেশ করেন যা রাহুল গান্ধী সমাবেশে মন্তব্য করেছিলেন।

Comments
Post a Comment