প্রধানমন্ত্রীর কেন্দ্রীয় মন্ত্রিসভায় বৈঠক



শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে। এই মন্ত্রিসভার বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।  সূত্রের খবর, এই বৈঠকে বড় সিদ্ধান্ত নিতে পারেন প্রধানমন্ত্রী।


সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শীঘ্রই হতে যাওয়া কর্ণাটক বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের উন্নয়ন পরিকল্পনা নিয়েও কিছু বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই মন্ত্রিসভার বৈঠকে।  পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রিসভার এই বৈঠকে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়েও বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।


 উল্লেখ্য কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়টি বহুদিন ধরেই আলোচনায় রয়েছে


বলা হচ্ছে, কেন্দ্রীয় কর্মীরা ৪ শতাংশ বৃদ্ধির সঙ্গে ৪২ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানের অনুমোদন পেতে পারেন।   হোলির আগে কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা ঘোষণা করতে পারে বলে অনুমান করা হয়েছিল, কিন্তু তা হয়নি। 


 আবার কোভিড ১৯ মহামারী নিয়ন্ত্রণে মোদী সরকার কিছু বড় সিদ্ধান্ত নিতে পারে এমন সম্ভাবনা রয়েছে।


   





 



Comments