মানহানির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ২ বছরের সাজা হয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। তবে শুক্রবার দলীয় সাংসদের সঙ্গে বৈঠক করেছেন রাহুল গান্ধী৷ সংসদে কংগ্রেস সংসদীয় অফিসে এই বৈঠকের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং সোনিয়া গান্ধীও। এর সাথে দেখা গেছে কংগ্রেসের সিনিয়র নেতা শশী থারুর, জয়রাম রমেশ এবং দীপেন্দ্র হুডাকেও।
সাজা পাওয়ার সাথে সাথে রাহুল গান্ধীও জামিন পেয়ে যান। এখন তার কাছে সুরাট আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার জন্য ৩০ দিন রয়েছে।
রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করার পর থেকেই কংগ্রেসে ক্ষোভ বিরাজ করছে। কংগ্রেস শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে দলের সদর দফতরে তার স্টিয়ারিং কমিটির সদস্য, পিসিসি সভাপতি, সিএলপি নেতা এবং ফ্রন্ট সংগঠনের প্রধানদের একটি জরুরি বৈঠক ডেকেছে। সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
পাশাপাশি দিল্লির বিজয় চকেও বিক্ষোভ করার ঘোষণা করেছে কংগ্রেস।

Comments
Post a Comment