অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা করার মিলল অনুমতি



তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্মতলার শহিদ মিনারে হতে যাওয়া সেনাবাহিনীর কাছ থেকে শেষমেষ অনুমতি মিলল।অনুমতি পাওয়ার পর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সভাস্থল পরিদর্শন করেন।  তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যও ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেন।  পুলিশ আধিকারিকদের মতে, মঞ্চটি কীভাবে স্থাপন করা হবে এবং দর্শক কোথায় থাকবে তা নিয়ে ইতিমধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে।


আসলে শহীদ মিনারে অনশনে ছিলেন একদল ডিএ আন্দোলনকারী।  এ কারণে শুরুতে সেনাবাহিনী এই বৈঠকের অনুমতি দেয়নি। তবে শনিবার তাদের অনশনে উঠে গিয়েছে। ২৯শে মার্চ শহীদ মিনারে তৃণমূল যুব ও ছাত্রসভার যৌথ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।  প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়।




Comments