আদালতে হাজির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পরিবার



জমির বিনিময়ে চাকরির মামলায় দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-রাবড়ি দেবী এবং তার মেয়ে এবং আরজেডি সাংসদ মিসা ভারতী আদালতে এসেছেন। এই মামলায় আদালত ১৬ অভিযুক্তকে হাজির করার নির্দেশ দিয়েছে।  লালু প্রসাদ যাদবকে হুইল চেয়ারে করে আদালতে আনা হয়।


শুনানিকে সামনে রেখে আদালতে বাড়ানো হয়েছে অভ্যন্তরীণ নিরাপত্তা।  লালু যাদবের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি রেলমন্ত্রী থাকাকালীন চাকরির বিনিময়ে লোকের কাছ থেকে জমি নিয়েছিলেন।  গত বছরের ১৮ মে লালু যাদবের বিরুদ্ধে মামলা দায়ের করে সিবিআই।




Comments