নাগাল্যান্ডে এগিয়ে কে?



নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে শরদ পাওয়ারের দল এনসিপি সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুসারে, ছয়টি আসনে জিতেছে এবং একটিতে এগিয়ে রয়েছে।


অন্যদিকে মহারাষ্ট্রের আরেকটি দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (আথাওয়ালে) দুটি আসনে জয়ী হয়েছে।  নির্বাচন কমিশনের মতে, নাগাল্যান্ডে বিজেপি-এনডিপিপি জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।  ৬০টি আসনের মধ্যে ৩৭টি আসনে জয়ী হবে বলে মনে হচ্ছে।  এর মধ্যে এনডিপিপি পাচ্ছে ২৫ আর বিজেপি পাচ্ছে ১২ টি।  এখানে সরকার গঠনের জন্য ৩১টি আসন প্রয়োজন।


চিরাগ পাসোয়ানের দল লোক জনশক্তি পার্টি  রাজ্যে ২টি আসন পেয়েছে, আর চারটি স্বতন্ত্র প্রার্থীও নির্বাচনে জিতেছে।  নাগা পিপলস পার্টিও এগিয়ে রয়েছে ২টি আসনে।  বিকেল সাড়ে ৫টায় নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুসারে, ভোটের শতাংশের নিরিখে, এনডিপিপি ৩২.৩৩ শতাংশ ভোটে প্রথম হয়েছে, আর বিজেপি ১৮ শতাংশ ভোট পেয়েছে।  কংগ্রেস কমেছে ৩.৫৪ শতাংশে।  বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউ একটি আসনে জিতেছে এবং ৩.২৪ শতাংশ ভোট পেয়েছে।









Comments