রাবড়ি দেবীর বাড়িতে অভিযান চালাতে এসেছে সিবিআই দল।কতজন আধিকারিক দল ভেতরে গেছে, তা এখনো পরিষ্কার নয়। দুটি মামলা চলছে এখন সিবিআই টিম কোন মামলার তদন্ত করতে এসেছে তা এখনও স্পষ্ট নয়।
জমির বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। রাউজ অ্যাভিনিউ আদালত থেকে লালু, রাবড়ি ও মিসাকে সমন জারি করা হয়। আদালত সময় দিয়েছিলো ১৫ই মার্চ, কিন্তু তার আগেই সিবিআই দল রাবড়ির বাড়িতে পৌঁছেছে।
প্রবীণ আরজেডি নেতা এবং দলের মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেছেন যে 'বিজেপি কীভাবে সিবিআইকে একটি তোতাপাখি বানিয়ে সমস্ত বিরোধী দলকে ক্রমাগত অপব্যবহার করছে তা সকলেরই জানা। আমরা আইটি, ইডি, সিবিআইকে বলি যে এরা বিজেপির তিন জামাই।' মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেন, বর্তমানে দলটি কী পর্যায়ে পৌঁছেছে তা জানা যায়নি।

Comments
Post a Comment