মনীশ সিসোদিয়াকে জিজ্ঞাসাবাদ ইডির



দিল্লি আবগারি মামলায় বৃহস্পতিবার প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে জিজ্ঞাসাবাদ করতে তিহার জেলে এসেছে ইডি।


ইডি মঙ্গলবার মনীশ সিসোদিয়াকে প্রায় ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদ এবং তার বক্তব্য রেকর্ড করেছিল।  ইডি বলে যে এই তদন্ত আগামী কয়েকদিন চলতে পারে।


 সরকারী সূত্র জানিয়েছে যে ফেডারেল তদন্ত সংস্থা এই মামলায় সোমবার সন্ধ্যায় হায়দ্রাবাদের মদ ব্যবসায়ী অরুণ রামচন্দ্র পিল্লাইকে গ্রেফতার করেছিলেন।  পরে দিল্লির একটি আদালত পিল্লাইকে ১৩ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে পাঠায়।  এই মামলায় এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে ইডি।


 



Comments