জামিন পেলেন বিধায়ক



ধর্মতলা চত্বরে রাস্তা বন্ধ করে তাণ্ডব চালানোর ঘটনায় বৃহস্পতিবার জামিন পেলেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)-এর বিধায়ক নওশাদ সিদ্দিকি। কলকাতা হাই কোর্টের নির্দেশে জামিন পেলেন নওশাদের সঙ্গে গ্রেফতার হওয়া আরও ৬৩ জন।


গত ২১ জানুয়ারি ধর্মতলায় আইএসএফের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি ঘিরে বিক্ষোভের জেরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে আইএসএফ কর্মীদের। পুলিশের হাতে গ্রেফতার হন নওশাদ-সহ আইএসএফের বহু কর্মী-সমর্থক। তার পর থেকে তাঁরা জেলেই ছিলেন। গ্রেফতারির ৪০ দিনের মাথায় তাঁরা জামিন পেলেন।



Comments