শুক্রবার বিজেপিতে যোগ দিলেন অন্ধ্র প্রদেশের শেষ মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি। তিনি একজন কংগ্রেস নেতা ছিলেন, কয়েকদিন আগে দলের সভাপতি মল্লিকার্জুন খার্গের কাছে নিজের পদত্যাগপত্র পাঠান।
এই প্রথমবার নয় এর আগেও, তিনি ২০১৪ সালে তৎকালীন ইউপিএ সরকারের অন্ধ্রপ্রদেশকে ভাগ করে তেলেঙ্গানাকে আলাদা করার সিদ্ধান্তের প্রতিবাদে কংগ্রেস দল থেকে পদত্যাগ করেছিলেন তিনি।
এই পদত্যাগের পরপরই তিনি তখন নিজের দল 'জয় সমইক্য অন্ধ্র' গঠন করেন। কিন্তু দলটি ২০১৪ সালের নির্বাচনে হেরে যায় এবং রেড্ডি পরে আবার কংগ্রেসে যোগদান করেন। যদিও, তিনি এদিন আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন।

Comments
Post a Comment