হেফাজতের মেয়াদ বাড়লো মনীশ সিসোদিয়ার



মনীশ সিসোদিয়ার বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ আদালতের, বিচার বিভাগীয় ১৪ দিনের হেফাজত বাড়ালো দিল্লির মদ নীতি মামলায় কারাবন্দী আপ নেতা এবং প্রাক্তন ডেপুটি সিএম মনীশ সিসোদিয়ার। সোমবার মণীশ সিসোদিয়াকে রাউজ অ্যাভিনিউ আদালতে হাজির করা হলে তাকে ১৭ই এপ্রিল পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন আদালত।


 মণীশ সিসোদিয়াকে আদালতে হাজির করার সময়, কর্মীরা আপ সদর দফতরে বিক্ষোভ শুরু করে।  নিরাপত্তার জন্য রো অ্যাভিনিউ কোর্ট ও বিজেপি সদর দফতরের সামনে পুলিশ ব্যারিকেড বসায় সেখানে।


সিবিআই-এর তরফে পাবলিক প্রসিকিউটর আদালতকে বলেন, তদন্ত এখন জটিল মোড়ে।  তাই মনীশ সিসোদিয়ার বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ানোর দাবি করা হয়েছে।


উল্লেখ্য গত মাসের শুরুতে দিল্লির বিশেষ সিবিআই আদালত মনীশ সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করে দেয়। নিম্ন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে মনীশ সিসোদিয়া দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন।  দিল্লির নতুন মদ নীতিতে দুর্নীতির অভিযোগে ২৬শে ফেব্রুয়ারি সিবিআই গ্রেপ্তার করেছিল মনীশ সিসোদিয়াকে।




Comments